চিকেন দোপেঁয়াজা

আমি ও আমার বাসার কেউ ই বেশী ঝাল খেতে পারিনা। তাই আমি আমার নিজস্ব পন্হায় কম মশলা দিয়ে মুরগীর এই সহজ সুস্বাদু ডিশ তৈরী করেছি। পোলাও, সাদা ভাত সবকিছুর সাথে এই তরকারীটি খাওয়া যায়।
চিকেন দোপেঁয়াজা
আমি ও আমার বাসার কেউ ই বেশী ঝাল খেতে পারিনা। তাই আমি আমার নিজস্ব পন্হায় কম মশলা দিয়ে মুরগীর এই সহজ সুস্বাদু ডিশ তৈরী করেছি। পোলাও, সাদা ভাত সবকিছুর সাথে এই তরকারীটি খাওয়া যায়।
রান্নার নির্দেশ
- 1
এক-সোওয়া কেজি ওজনের মুরগী দেশী হলে রেগুলার সাইজে এবং ফার্মের হলে একটু ছোট টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন।এবার আদা রশুন মরিচ দিয়ে ভাল করে মেখে ১৫মিনিট মেরিনেট করুন। ইতিমধ্যে মাঝারি আঁচে চুলায় কড়াই বসিয়ে তেল দিন। তেল গরম হলে গরম মশলা দিয়ে এক মিনিট নাড়ুন। এবার পেঁয়াজ স্লাইস দিয়ে হালকা বাদামী হওয়া পর্যন্ত ভাজুন। এবার এতে মাখানো মুরগী ও লবন দিয়ে নাড়তে থাকুন। ১০মিনিট নাড়ার পরে ঢেকে দিন। ১০মিনিট পরে ঢাকনা খুলে দুমিনিট নাড়ুন।
- 2
এবার এতে অর্ধেক ক্যাপসিকাম,টমেটো, পেঁয়াজ ফালি ও কাঁচামরিচ দিন ও নেড়ে ঢেকে দিন।মাঝে মাঝে নাড়ুন। আঁচ মিডিয়াম লো হবে। মুরগী সিদ্ধ হওয়ার জন্য দরকার মত অল্প অল্প পানি দেবেন। এই তরকারীতে কোন ঝোল হবে না, শুকনো মাখা মাখা হবে। প্রায় সিদ্ধ হয়ে আসলে বাকী ক্যাপসিকাম,টমেটো, পেঁয়াজ, কাঁচা মরিচ ও অর্ধেক ধনে পাতা দিয়ে নেড়ে দেবেন। এখন আর ঢাকবেন না। এসময় ইচ্ছে হলে সস দেবেন।জিরা গুড়া ছিটিয়ে দেবেন।
- 3
মাঝে মাঝে নাড়তে নাড়তে যখন কড়াইয়ের তলায় তেল বের হবে ও মাংস একটু ভাজা ভাজা হবে তখন আরেকটি ছোট কড়াইয়ে ঘি বা সরিষার তেল দেবেন। গরম হল মেথি দেবেন ও নাড়তে থাকবেন। মেথি ফুটে উঠলে মুরগীর উপর ঢেলে নেড়ে ও বাকী ধনেপাতা দিয়ে ঢেকে দেবেন। ব্যাস তৈরী হয়ে গেল সুস্বাদু সহজ চিকেন দোপেঁয়াজা!
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি