ফুলকপির ফুলুরি

শীতের দিন গুলোয় সব্জীগুলোর স্বাদ বেড়ে যায় কয়েক গুন!! এই সময় বিকেলের চায়ের সাথে টা হিসেবে এই সব্জীর বড়ার বা ফুলুরির তুলনা নেই।
ফুলকপির ফুলুরি
শীতের দিন গুলোয় সব্জীগুলোর স্বাদ বেড়ে যায় কয়েক গুন!! এই সময় বিকেলের চায়ের সাথে টা হিসেবে এই সব্জীর বড়ার বা ফুলুরির তুলনা নেই।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ফুলকপি গুলো কে বাইট সাইজ করে কেটে নিতে হবে।
- 2
একটা পাতিলে এক চিমটি হলুদ ও একটু লবন সহ পানি দিয়ে টুকরো করা ফুলকপি গুলো ১০মিনিট সিদ্ধ করে নিতে হবে। ৭০% সিদ্ধ হতে হবে। এরবেশি না।
- 3
এদিকে ব্যাটার তৈরী করে নিতে হবে। একটা বাটিতে ময়দা -১কাপ, চালের গুড়ো -১টেবিল স্পুন, এক চিমটি হলুদ, অল্প একটু গোলমরিচ গুড়ো, স্বাদমতো লবন, কালিজিরা দিয়ে, পর্যাপ্ত পানি দিয়ে ঘন একটি ব্যাটার বানাতে হবে। খুব পাতলা না, আবার বেশি ঘন ও না।
- 4
প্যানে তেল গরম করে, একটা একটা করে ফুলকপি ব্যাটারে চুবিয়ে, ভাল করে মাখিয়ে তেলে দিতে হবে। মুচমুচে হয়ে উঠলে নামিয়ে নিতে হবে। গরম গরম চায়ের সাথে, শীতের বিকেলে এই নাস্তার জুড়ি নেই।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি