পনির সালসা (Paneer salsa recipe in bengali)

Sevanti Iyer Chatterjee @cook_25449439
পনির সালসা (Paneer salsa recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াইতে অল্প তেল গরম করে আদাবাটা,টমেটো আর কাঁচালঙ্কা দিয়ে একটু নেড়ে হাল্কা ভেজে মিক্সিতে নিয়ে ঠান্ডা করে অল্প নুন দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব।
- 2
এবারে ঐ কড়াইতে অল্প বাটার দিয়ে কিউব করে কাটা পনির গুলো হালকা ভেজে তুলে নেব।
- 3
এবারে ঐ কড়াইতে অল্প বাটার দিয়ে তাতে গোটা জিড়ে ফোড়ন দেব। এবার আদা টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। অল্প জল দিয়ে দেব।
- 4
ভালো করে নেড়ে তাতে লাল লঙ্কাগুঁড়ো,ধনেগুড়ো,হলুদগুড়ো দিয়ে ভালো করে নাড়ব। ভাজ পনির গুলো দিয়ে দেব।
- 5
ভালো করে নেড়ে গরম মশলা দিয়ে নেড়ে নাবিয়ে নেব।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14038905



মন্তব্যগুলি (3)