আলুর বাস্কেট পাকোড়া
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি পাত্রে ১ টেবিল চামচ তেল গরম করে এতে পেয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে, আদা রসুন বাটা,লবণ, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স ও গুড়ো মসলা গুড়ো দিয়ে নাড়ুন।
- 2
এবার এতে ম্যাস করে রাখা আলু দিয়ে ভালো করে মিলিয়ে চিকেন কিমা দিন। মিশ্রণটি ভালো করে সব একসঙ্গে মিলিয়ে নামিয়ে নিন।
- 3
এবার অন্য একটি পাত্রে ময়দা, তেল, পরিমাণমতো পানি ও সামান্য লবণ দিয়ে খামির বানিয়ে রুটির মতো বেলে ছবিতে দেখানো উপায়ে কেটে নিন। এরপর কিছুটা আলুর মিশ্রণ নিয়ে টিকিয়ার মতো গড়ে রুটির ফিতাগুলো দিয়ে পছন্দসই ডিজাইন দিন
- 4
এভাবে সবগুলো পাকোড়া তৈরী করে নিন।
- 5
এবার কড়াইয়ে তেল গরম করে পাকোড়া গুলো এপিঠ ওপিঠ ভালো করে ভেজে তুললেই তৈরি গরম গরম আলুর বাস্কেট পাকোড়া।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14039325










মন্তব্যগুলি (9)