রুই মাছের ঝাল কষা

Dh Rubel @Rubel34074
#ভোজ বাঙালির ঐতিহ্যবাহী রুই মাছ ও টমেটো ঝাল কষা মজাদার রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াইয়ে মধ্যে গরম তেলে পেঁয়াজ কুচি ঢেলে দেই । তারপর অল্প আঁচে রেখে দেই ৫ মিনিট পেঁয়াজ লাল হওয়া পর্যন্ত।
- 2
পেঁয়াজ লাল হওয়ার পর টমেটো, কাঁচা মরিচ, রসুন একসাথে ঢেলে দেই তারপর ১০ মিনিট মিক্স করে নেই।
- 3
হলুদ গুঁড়া মরিচ গুড়া ধনিয়া গুড়া গোলমরিচ লবণ পরিমাণমতো ঢেলে দেই।
- 4
রুই মাছ ছোট ছোট করে কেটে নেই এবং ভালো করে পরিষ্কার করে নিন।
- 5
সব ধরনের মসলাগুলো কড়াই এর মধ্যে ঢেলে দেই । তারপর ২ কাপ পানি দিয়ে কষিয়ে নেই অল্প আঁচে রেখে দেই ৫ মিনিট পর্যন্ত।
- 6
পেঁয়াজ টমেটো মসলাগুলো সংমিশ্রণের রুই মাছ গুলো ঢেলে দেই। তারপর ২০ মিনিট পর্যন্ত ঢেকে রেখে দেই অল্প আঁচে।
- 7
এখন হয়ে গেল রুই মাছের ঝাল কষা মজাদার রেসিপি। এটা আমার নিজের হাতের স্পেশাল রান্না করা।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14057786






মন্তব্যগুলি (2)