ফুলকপি সয়াবিনের তরকারি (foolkopi soyabean er tarkari recipe in Bengali)

ফুলকপি সয়াবিনের তরকারি (foolkopi soyabean er tarkari recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে, আলু ও ফুলকপি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন, এবং সোয়াবিন ভালো ভাবে গরম জলে দিয়ে ভিজিয়ে রাখুন।
- 2
এরপর,কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিন। তেল গরম হলে,তাতে পিঁয়াজ কুচি, গোটা জিরে ও তেজপাতা দিয়ে ভেজে নিন মাঝারি আঁচে ২-৩মিনিট মতো।।
- 3
২-৩মিনিট পর, এতে আলু ও কেটে রাখা ফুলকপি ও সোয়াবিন দিয়ে ভেজে নিন মিনিট ৫ মতো।
- 4
৫মিনিট পর, এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন,চিনি ও কাঁচা লঙ্কা দিয়ে আরো ৫-৭ মিনিট ভেজে নিন মাঝারি আঁচে।।
- 5
সমস্ত উপকরণ ভালো ভাবে ভাজা হলে এতে পরিমাণ মতো কাসৌরি মেথি দিয়ে দিন ও আদা বাটা দিয়ে ভালো ভাবে কষান।।
- 6
ভালো ভাবে কষান হলে পরিমাণ মতো জল দিয়ে দিন ও ঢাকা দিন ১০-১৫মিনিট মতো জোড়ালো আঁচে।।
- 7
১০-১৫মিনিট পর ঢাকা খুলে দেখে নিন। সব ভালো ভাবে সেদ্ধ হলে ও জল কমে আসলে ধনে ও জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিন।।
- 8
গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন, ফুলকপি সোয়াবিনের তরকারি।।
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি (11)