ডিমের ডেভিল (dimer devil recipe in bengali)

Nandini Mukherjee Ghosh @Nandini_94
ডিমের ডেভিল (dimer devil recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
৬ টা ডিম সেদ্ধ করে নেব।
- 2
সিদ্ধ আলু ভালোভাবে চটকে নিয়ে নুন, হলুদ গুড়ো, ভাজা মশলা, গরম মশলা, লংকা কুচি,ধনেপাতা কুচি সব দিয়ে ভালোভাবে মেখে নেব।
- 3
এবার কড়াইতে অল্প তেল গরম করে পেয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে আদা রসুন বাটা দিয়ে ৫ মিনিট মতো ভাজব।ভাজা হলে আলু মাখা টা দিয়ে ৩-৪ মিনিট মতো নেড়ে শুকনো করে নেব।
- 4
এবার একটা বাটিতে ডিম ফাটিয়ে নেব। অল্প গোলমরিচ গুড়ো দেব। জল দিয়ে মিশিয়ে নেব। এবার কনফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ করে নেব।
- 5
এবার একটা সেদ্ধ ডিম নিয়ে আলুর পুর দিয়ে ভালো ভাবে ভরাট করে নেব। এবার ডিমের মিশ্রনে ডুবিয়ে বিস্কুটের গুড়োতে ভালো ভাবে মাখিয়ে ডুবো তেলে ভেজে নেব।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14075188



মন্তব্যগুলি (2)