সাউথ ইন্ডিয়ান চিকেন সুপ (south indian chicken soup recipe in bengali)

Tamanna Das @tamannafoodtop
সাউথ ইন্ডিয়ান চিকেন সুপ (south indian chicken soup recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে হার যুক্ত মুরগির মাংস নিয়ে তাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে
- 2
এবার একটা প্রেসার কুকারে দু চামচ তেল ভালো করে গরম করে তাতে দারচিনি,এলাচ, লবঙ্গ আর তেজপাতা ফরন দিতে হবে।।
- 3
এবার থেঁতো করে রাখা আদা রসুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে।।
- 4
পেঁয়াজ ভাল করে নাড়াচাড়া করার পর লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো আর কারি পাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মুরগির মাংস দিয়ে ভাল করে মশলা সাথে কষিয়ে নিতে হবে।।
- 5
এরপর টমেটো কুচি আর আধভাঙ্গা ধনে জিরে আর গোলমরিচের গুঁড়ো আর স্বাদমতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর পরিমাণমতো জল দিয়ে ২টো সিটি দিয়ে নিতে হবে।।
- 6
এর পর ঢাকনা খুলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে সাউথ ইন্ডিয়ান চিকেন সুপ।।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14075355






মন্তব্যগুলি (8)
আরো এগিয়ে চলো বন্ধু।সঙ্গে আছি।
আমিও কিছু নতুন রেসিপি ট্রাই করেছি দেখে কমেন্ট দিও। ভালো লাগলে অনুসরণ💐