বেকড চীজি কলিফ্লাওয়ার(baked cheesy cauliflower recipe in Bengali)

#GA4
Week 10
ফুলকপির নানারকম পদ আমরা রান্না করে থাকি। তবে, এই ইউরোপিয়ান স্টাইলে রান্না ফুলকপি খেতে দারুণ। বাড়িতে অতিথি এলে এই রান্না করে চমক দিতে পারেন।
বেকড চীজি কলিফ্লাওয়ার(baked cheesy cauliflower recipe in Bengali)
#GA4
Week 10
ফুলকপির নানারকম পদ আমরা রান্না করে থাকি। তবে, এই ইউরোপিয়ান স্টাইলে রান্না ফুলকপি খেতে দারুণ। বাড়িতে অতিথি এলে এই রান্না করে চমক দিতে পারেন।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সব উপকরণ সাজিয়ে নিতে হবে। এরপর, কড়াইতে গরম জল করে নুন দিয়ে ফুলকপির ফ্লোরেট গুলোকে ফোটাতে হবে 5 মিনিট।
- 2
এবার একটা প্যানে 2 টেবিল চামচ মাখন দিয়ে গরম করে ময়দা দিয়ে দিতে হবে। ময়দা মিনিট 3 ভেজে নিতে হবে।
- 3
এবারে দিতে হবে,রসুন বাটা। এরপর, দুধ মেশাতে হবে এইসময় যেন ময়দাটা ডেলা পাকিয়ে না যায়।
- 4
এবারে, দিতে হবে গোলমরিচ গুঁড়ো। এখানে নুন দেবোনা। কারণ, চীজ আর সসে নুন আছে। আর ফুলকপিতেও নুন আছে। তৈরি হোলো হোয়াইট সস।
- 5
এবারে, প্যানে এক টেবিল চামচ মাখন দিয়ে ফুলকপি 5 মিনিট সতে করতে হবে এবং কিছুটা রোজমেরি দিয়ে দিতে হবে।
- 6
এবারে, প্যাপরিকা দিতে হবে। এরপর সস টা দিয়ে দিতে হবে।
- 7
এবারে, নিতে হবে গ্রেট করা চীজ, ব্রেড ক্রাম্ব আর গলানো মাখন এক চা চামচ। একটা বেকিং ডিশে একটু মাখন লাগিয়ে নিতে হবে। আর অর্ধেকটা হোয়াইট সস ছড়িয়ে দিতে হবে।
- 8
এবারে, এই হোয়াইট সসের ওপর দেবো সতে করা ফুলকপি। এবার, ফুলকপির ওপর দিয়ে দেব বাকি হোয়াইট সস। তার ওপর ব্রেড ক্রাম্ব আর গলানো মাখন।
- 9
এবারে, ছড়িয়ে দেবো গ্রেট করা চীজ। আর বাকি রোজমারি। এবারে, এই বেকিং ডিশটাকে একটা প্রি হিটেড ওভেনে 250℃ তাপমাত্রায় 10 মিনিট বেক করবো। ওপরটা লাল হয়ে গেলে ওভেন বন্ধ করে দেবো।
- 10
15 মিনিট পরে, বার করে নেবো অপূর্ব বেকড চীজি ফুলকপি। ভাত, পাও অথবা রুটির সাথে পরিবেশন করুন এই ফুলকপি।
Keywords
Similar Recipes
More Recipes
































মন্তব্যগুলি (6)