সুজির বরফি (sujir barfi recipe in bengali)

Tania Saha @cook_15866847
সুজির বরফি (sujir barfi recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
গ্যাসের মধ্যে ননস্টিক প্যান বসিয়ে ঘি দিতে হবে তারপর সুজি দিয়ে ভাজতে হবে |
- 2
সুজি একটু লাল ভাজা হলে সরিয়ে নিয়ে অন্য একটা পাত্রে ঢেলে রাখতে হবে |
- 3
এবার অন্য একটা পাত্রে চিনি আর পরিমান মতো জল দিয়ে শিরা তৈরী করে নিতে হবে |
- 4
এবার ওই সুজির প্যান বসিয়ে অল্প অল্প করে শিরা দিতে হবে আর নাড়তে হবে |
- 5
পুরো শিরা মিশে গেলে এবার গুড়ো দুধ অল্প অল্প করে দিতে হবে |
- 6
অনবরত নাড়তে হবে |এই সময় গ্যাস কমিয়ে রাখতে হবে |যাতে তলায় লেগে পুড়ে না যায় |
- 7
সমস্ত জিনিস ভালো করে মিশে গেলে তারপর ওর মধ্যে এলাচের গুড়ো মিশিয়ে দিতে হবে |
- 8
নামিয়ে সারভিং প্লেটে ঢেলে ঠান্ডা করে বরফির আকারে কেটে নিন |
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14095264



মন্তব্যগুলি (7)