স্প্ৰাউট স্টি ফ্রাই (Sprouts stir fry recipe in Bengali)

স্প্ৰাউট স্টি ফ্রাই (Sprouts stir fry recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই মুগ ও ছোলা 5-6বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে জলে সারা রাত ভিজিয়ে রাখতে হবে।এবার সকালে জল ঝড়িয়ে নিতে হবে।একটি ঝাঁঝরির ওপর একটি তোয়ালে রাখতে হবে তাতে জল ঝড়ানো মুগ ডালটি দিতে হবে ও তোয়ালে টিকে ঢেকে দিতে হবে।
- 2
এবার ঐ একই প্রসেসে ছোলা টিকেও তোয়ালের মধ্যে ঢেকে দিয়ে ঝাঁঝরি টিকে একটি উঁচু জায়গাই রেখে দিতে হবে প্রায় 15 ঘন্টা যাতে করে ঝাঁঝরিটি চারিপাশে হওয়া পায়। এবার ছোলা ও মুগের অঙ্কুর বার হয়ে গেলে আরো একবার ধুয়ে নিতে হবে।
- 3
এবার ব্রকলি, টমেটো,লঙ্কা পেঁয়াজ, সমস্ত কুঁচি করে নিতে হবে।ফ্রাইপ্যানে অলিভয়েল দিয়ে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে নেড়ে নিয়ে ব্রকলি ভাজতে হবে।ব্রকলি ভাজা হলে একে একে পেঁয়াজ,টমেটো,লঙ্কা,কাজু দিতে হবে ও উল্টে পাল্টে ভাজতে হবে।
- 4
- 5
এবার অঙ্কুরিত ছোলা ও মুগ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে নুন,কাসুরি মেথি,আদা কুঁচি, দিয়ে আবার মিক্স করে নিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে 15-20 মিনিট।তাহলেই তৈরি স্প্রাউট স্টি ফ্রাই।এবার গরম গরম পরিবেশন করতে হবে ধোনেপাতা ও লেবুর রস ছড়িয়ে।
- 6
Similar Recipes
More Recipes





















মন্তব্যগুলি (60)