ফুলকপি সুন্দরী (phulkopi sundari recipe in bengali)

Shamit Samanta @cook_25220900
ফুলকপি সুন্দরী (phulkopi sundari recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ফুলকপি টা ডুমো করে কেটে ভালো করে ধুয়ে অল্প জল আর লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি।
- 2
এবার জল ঝরিয়ে ভেজে নিয়েছি। তারপর ওই কড়াই তে পরিমাণ মতো তেল আর ঘি দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে কাজু, চার মগজ বাটা, পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি।
- 3
এবার একে একে সব গুঁড়ো মশলা গুলো লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়া, চিনি, গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে টক দই দিয়ে লো ফ্লেম করে ভেজে রাখা ফুলকপি গুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর কাসুরী মেথি গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি।
- 4
রুটি, কুচি, পরোটা, নান এর সাথে পরিবেশন করুন ভাল লাগবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14100737











মন্তব্যগুলি (9)