রান্নার নির্দেশ
- 1
প্রথমে চুলায় কাড়াই বসিয়ে সরিষা তেল দিতে হবে।তেল গরম হলে পেয়াজকুচি দিতে হবে।
- 2
পেয়াজ একটু নরম হয়ে আসলে রসুন কুচি দিতে হবে।রসুন দুই মিনিট ভেজে বাদামি রং হয়ে আসলে শুকনো মরিচকুচি ও তেজপাতা দিয়ে একটু নাড়তে হবে।
- 3
এরপর ধুয়ে রাখা খুদ ঢেলে দিতে হবে। খুদ ২/৩মিনিট নেড়ে ভেজে নিতে হবে।
- 4
এরপর এতে তিন কাপ পানি দিতে হবে(এর একটু বেশী/কম লাগতে পারে)।এরপর স্বাদমতো লবণ ও এক চিমটি হলুদগুড়া (কালার এর জন্যে)দিয়ে নাড়তে হবে।এরপর বলক আসলে মিনিট খানেক নেড়ে ঢেকে রাখতে হবে।১৫ মিনিট অল্প আঁচে ঢেকে রান্না করতে হবে।(এই রান্নাটা অনেকটা পোলাও রান্নার মতো)
- 5
১৫ মিনিট পর নেড়ে উপরের চালটা নিচে দিতে হবে।এরপর আরো ১০ মিনিট ঢেকে অল্প আঁচে রান্না করতে হবে।১০ মিনিট পর নামিয়ে গরম গরম ভর্তার সঙ্গে সঙ্গে পরিবেশন করুন মজাদার খুদি ভাত।(খুদি ভাত সিদ্ধ চালের চেয়ে আতপ চালেরটা বেশি সুস্বাদু হয়)
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (2)