মাটন খিচুড়ি

#রান্না
রাইস রেসিপি গুলোর মধ্যে খিচুড়ি আমার সবচেয়ে প্রিয়,আর তা যদি হয় মাটন খিচুড়ি,তবে তো অসাধারণ লাগে।
মাটন খিচুড়ি
#রান্না
রাইস রেসিপি গুলোর মধ্যে খিচুড়ি আমার সবচেয়ে প্রিয়,আর তা যদি হয় মাটন খিচুড়ি,তবে তো অসাধারণ লাগে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মুগডাল ভালো করে ধুয়ে পানি তে ভিজিয়ে রাখবো ২০ মিনিট এর জন্য।কিরণ নাহলে গাল সিদ্ধ হতে সময় লাগবে বেশি।
- 2
এবারে পোলাও এর চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। এবং খাসির মাংস পছন্দ মতো টুকরা করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে সবরকম এর মসলা,৩টে চামচ সয়াবিন তেল ও টকদই দিয়ে মাংস মাখিয়ে ম্যারিনেট করে রাখুন ১ ঘন্টার জন্য।
- 3
১ঘন্টা পরে হাঁড়িতে ২টে চামচ তেল গরম করে গোটা গরম মসলা তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ ফোরণ দিবো এবং পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে ম্যারিনেট করে রাখা মাংস গুলো দিয়ে দিবো এবং ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিবো মাংস।
- 4
এবারে আরেকটা হাঁড়িতে ২টে চামচ ঘি দিয়ে পোলাও এর চাল ও মুগডাল ঘি তেল ভেজে নিবো ভালো করে, অনবরত নাড়তে থাকবো,নাহলে চাল নিচে লেগে যাবে। এবং কষানো মাংস টা দিয়ে চাল গালের সাথে মাংস মিশিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিবো।গোটা কাঁচা মরিচ ফালি দিয়ে দিবো কয়েকটা।
- 5
ঢাকনা দিয়ে মৃদু আঁচে রান্না করবো দমে দিয়ে, অর্থাৎ হাঁড়ির নিচে একটি তাওয়া দিয়ে দিবো। কিছুক্ষন পর পর নেড়েচেড়ে দিবো হালকা ভাবে।
- 6
ব্যাস খিচুড়ি মাংসের সুন্দর গন্ধ বেড় হলে ঝরঝরে অবস্থায় নামিয়ে গরম গরম পরিবেশন করবো দারুন স্বাদের মাটন খিচুড়ি।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (5)