কুকপ্যাড সুইট স্যান্ডুইচ

#holiday ক্রিসমাস উৎসবের জন্য আমি এই রেসিপিটি তৈরি করলাম, এটি যেমন আর্কষণীয় খেতেও দারুণ মজার। আশা রাখছি ভালো লাগবে সবার
কুকপ্যাড সুইট স্যান্ডুইচ
#holiday ক্রিসমাস উৎসবের জন্য আমি এই রেসিপিটি তৈরি করলাম, এটি যেমন আর্কষণীয় খেতেও দারুণ মজার। আশা রাখছি ভালো লাগবে সবার
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাঝারি আঁচে দুধ জ্বাল করে নিবো
- 2
দুধ ফুটে উঠলে ভিনেগার আর পানির মিশ্রণ দিতে হবে।
- 3
দুধ ছানা হয়ে এলে নামিয়ে একটি কাপড়ে নিয়ে ছানা টা পানি দিয়ে ধুয়ে নিতে হবে যেন ভিনেগারের টক ভাব চলে যায়। ছানাটা একটি মসলিন কাপড়ে রেখে উপরে বেধেঁ ঝুলিয়ে রাখতে হবে প্রায় ১ ঘন্টা যেন পানি সম্পূর্ণ ঝড়ে যায়
- 4
পানি ঝড়ানো হয়ে গেলে ছানা টা মথে নিয়ে এরপর এতে কর্ণ স্টার্চ, সামান্য এলাচ গুড়ো দিয়ে ১৫ মিনিট খুব ভালো করে মথে নিতে হবে এবং মশৃণ ডো তৈরি করে নিতে হবে
- 5
এরপর ডো থেকে লেচি কেটে স্কয়ার শেইপে মিষ্টি গুলো বানাতে হবে
- 6
এবার একটি ভারিতলা বিশিষ্ট প্যানে মাঝারি আঁচে ২ কাপ চিনি এবং ৬ কাপ পানি দিন।
- 7
ফুটে উঠলে এতে বানিয়ে রাখা মিষ্টি গুলো ছেড়ে দিন। ২ মিনিট পর পর ঢাকনা খুলে দিতে হবে এবং সামান্য করে পানি দিতে হবে। এভাবে ১০ মিনিট রাখতে হবে
- 8
মিষ্টি ফুলে ডাবল হয়ে এলে চুলা বন্ধ করে রাখতে হবে। মিষ্টি সম্পূর্ণ ঠান্ডা হবার জন্য ২-৩ ঘন্টা রেখে দিতে হবে।
- 9
মিষ্টি ঠান্ডা হয়ে এলে মাঝখান থেকে স্যান্ডুইচ এর ব্রেড এর মতো ২ ভাগ করে কেটে নিন
- 10
এবার পুরের জন্য চুলার আঁচ কমিয়ে একটি প্যানে ঘি গরম করে এতে গুড়ো দুধ, ফুড কালার, উঠিয়ে রাখতে ২ টেবিল চামচ চিনি, ৩ টেবিল চামচ তরল দুধ দিয়ে ধীরে ধীরে নাড়তে হবে
- 11
মিশ্রণটি ঘন ব্যাটার এর মতো হয়ে এলে নামিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মিশ্রণটি যেন পুরোপুরি না শুকিয়ে যায়
- 12
এবার পুরটি গরম থাকতেই ২ ভাগ করে কেটে রাখা ছানার মিষ্টির মাঝখানে দিয়ে দিতে হবে স্যান্ডুইচ এর পুরের মতো। এভাবে সবগুলো স্যান্ডুইচ মিষ্টি তৈরি করে নিন।
- 13
ব্যস তৈরি গেল মজাদার কুকপ্যাড সুইট স্যান্ডুইচ, এই রেসিপি তে মিষ্টি টি ১২-১৪ পিস হবে এবং ৬-৭ জনের জন্য পরিবেশন যোগ্য।
Keywords
Similar Recipes
More Recipes



















মন্তব্যগুলি (3)