চিকেন স্টেক

#রান্না
অনেক জুসি এই চিকেন স্টেক, সবাই ট্রাই করবেন আশাকরি। খুব সহজে অল্প সময়ে তৈরি করে ফেলা যায় এই অসাধারণ রেসিপি টি।
চিকেন স্টেক
#রান্না
অনেক জুসি এই চিকেন স্টেক, সবাই ট্রাই করবেন আশাকরি। খুব সহজে অল্প সময়ে তৈরি করে ফেলা যায় এই অসাধারণ রেসিপি টি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে হাড় চর্বি ছাড়ানো মুরগির বুকের মাংস ধুয়ে পানি ভালো করে মুছে ফেলে পছন্দ মতো পিস করে একটা কাঁটা চামচ দিয়ে মাংসের গায়ে ছিদ্র ছিদ্র করে নিবো।
- 2
এবারে ২টে চামচ সয়াবিন তেল,১টে চামচ রসুন বাটা,১টে চামচ লেবুর রস,২টে চামচ সয়াসস,২টে চামচ অয়েষ্টার সস ও সামান্য লবণ দিয়ে মাংসের পিস গুলো ভালো করে মিশিয়ে মেখে নিবো,এবং মাংসের পিসের এপিঠ ওপিঠ দুই পাশেই গোল মরিচের গুঁড়া ক্রাশ করে ছড়িয়ে দিবো। এবারে কমপক্ষে ২ঘন্টার জন্য ম্যারিনেট করা মাংস গুলো ঢাকনা দিয়ে ফ্রীজে রেখে দিবো।
- 3
২ঘন্টা পরে একটি ননস্টিক প্যানে ৩টে চামচ সয়াবিন তেল দিয়ে মাংসের পিস গুলো দিয়ে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভেজে একটি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়ে ২মিনিটের জন্য রান্না করবো,এবারে অপর পিঠ উল্টে দিয়ে ৩মিনিট এর জন্য রান্না করবো।এবারে ফয়েল পেপার তুলে ৫০ গ্ৰাম বাটার দিয়ে আবারো এপিঠ ওপিঠ করে ৩মিনিট করে রান্না করবো,৩মিনিট পরে দেখবো চিকেন স্টেক রেডি।পুরে রান্নাটাই মিডিয়াম ও হাই হিটের মাঝামাঝি ফ্লেমে রান্না করতে হবে।
- 4
সবশেষে নামিয়ে পরিবেশন করবো দারুন স্বাদের চটজলদি ডিশ চিকেন স্টেক।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (4)