অরেঞ্জি চিকেন(Orangey Chicken recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে
- 2
এবারে হামানদিস্তাতে রসুন,শুকনোলঙ্কা ও চিনি দিয়ে কিছুক্ষন থেঁতো করে তাতে নুন,সাদাতেল দিয়ে আরেকটু পিষে তাতে ভিনিগার মিশিয়ে নিতে হবে
- 3
তারপর সেই পিষে নেওয়া মসলা চিকেনের মধ্যে দিয়ে হামানে একটু জল দিয়ে ধুয়ে সেটাও দিয়ে দিতে হবে
- 4
এবারে তাতে লেবুর রসটা চিপে দিয়ে তাতে সয়াসস,ধনেগুঁড়ো,লঙ্কাগুঁড়ো,কাসুন্দি,জিরে সব দিয়ে মেখে 1দিন অথবা 4-5ঘন্টা ম্যারিনেট করতে হবে
- 5
তারপর কড়াইতে একটু বেশি পরিমানে সাদাতেল গরম করে তাতে আদা থেঁতো ও কাঁচালঙ্কা কুচি দিয়ে একটু ভেজে তাতে চিকেনটা দিয়ে দিতে হবে
- 6
তারপর ফুল আঁচে কষিয়ে নিতে হবে যতক্ষন না পুরো জল শুকিয়ে শুকনো হয়ে আসবে ও চিকেন সেদ্ধ হয়ে যাবে তারপর নামিয়ে নিতে হবে
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14305457








মন্তব্যগুলি