SHEPHERD'S PIE- DESHI STYLE!

আমার ছেলেমেয়েদের প্রিয় একটি খাবার এই শেফার্ডস পাই। মাংসের কীমার ওপর ম্যাশড পটেটো দিয়ে বেক করা এই ডিশ একটা কমপ্লিট মিল। আমাদের দেশে অবশ্য নাস্তা হিসাবে ও খাওয়া হয়। খুবই সুস্বাদু ও পুষ্টিকর এই ডিশ।
#রান্না
SHEPHERD'S PIE- DESHI STYLE!
আমার ছেলেমেয়েদের প্রিয় একটি খাবার এই শেফার্ডস পাই। মাংসের কীমার ওপর ম্যাশড পটেটো দিয়ে বেক করা এই ডিশ একটা কমপ্লিট মিল। আমাদের দেশে অবশ্য নাস্তা হিসাবে ও খাওয়া হয়। খুবই সুস্বাদু ও পুষ্টিকর এই ডিশ।
#রান্না
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কীমা পেঁয়াজ, আদা রশুন বাটা, লবণ, গরম মশলা ও তেল দিয়ে মেখে সিদ্ধ করে নিন। শেষের দিকে অর্ধেক মটরশুঁটি, গাজর ও ময়দা দিয়ে ভালো করে নেড়ে দিন।কোন পানি যেন না থাকে। আলু ভালো করে সিদ্ধ করে নিন। এবার আলু ছিলে খুব ভালো করে ভর্তা করে নিন। আলুতে লবণ, দুধ ও মাখন দিয়ে খুব ভালো করে কাটাচামচ বা হুইস্ক দিয়ে ফেটে নিন যেন ক্রীমী স্মুথ হয়। গুল মরিচ ও অন্যান্য হার্বস মিশিয়ে নিন।
- 2
এবার একটি ওভেন প্রুফ বাটি নিন। প্রথমে নীচে কীমার স্তর বিছিয়ে দিন। এর উপরে ধনে পাতা ও পেঁয়াজ পাতা কুচি, শিমলা মরিচ স্লাইস, গাজর মটর শুটি ছড়িয়ে দিন। এই স্তরে পনীর ও ছড়িয়ে দেবেন। সাধারণত চেডার চীজ দেওয়া হয়, তবে আমার কাছে ছিলনা, তাই আমি স্লাইস চীজ দিয়েছি।
- 3
এবার এর উপরে আলুর মিশ্রণ বিছিয়ে দিন। চামচ বা হাত দিয়ে স্মুথ করে নিন। এভাবেই বেক করতে পারেন বা চীজ ছড়িয়ে দিয়ে বেক করতে পারেন। আমি স্লাইস চীজ বিছিয়ে দিয়েছি। ১৮০°cএ ২৫-৩০মিনিট বেক করুন। ব্যাস ঠাণ্ডা শীতের রাতে উপভোগ করার জন্য গরম গরম সুস্বাদু শেফার্ডস পাই তৈরী!
- 4
Made this recipe? Share a Cooksnap!
Let C Naseem A know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (2)