শ্রীলঙ্কান পেপার চিকেন(Srilankan Pepper Chicken Recipe In Bengali)

শ্রীলঙ্কান পেপার চিকেন(Srilankan Pepper Chicken Recipe In Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন নুন হলুদ মাখিয়ে ৩০ মিনিটের জন্য রেখে দিতে হবে।
- 2
এরপর শ্রীলঙ্কান কারি পাওডার বানানোর জন্য চাল ছাড়া সব উপকরণ একসাথে তাওয়াতে ভেজে নিয়ে হালকা ঠাণ্ডা হলে চাল এবং বাকি সব একসাথে গুঁড়িয়ে নিতে হবে।
- 3
এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে গোটা সরষে কারিপাতা ফোড়ন দিতে হবে।
- 4
ফোড়ন ভাজা হলে পিয়াজ কুঁচি এবং কাঁচালঙ্কা কুঁচি দিয়ে ভাজতে হবে।
- 5
পিয়াজ হালকা লাল হলে আদা রসুন বাটা দিয়ে ১-২ মিনিট ভাজতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায়।
- 6
এরপর ১ বড়ো চামচ শ্রীলঙ্কান কারি পাওডার ও গোল মরিচ গুঁড়ো এবং ১ বড়ো চামচ গরম জল দিয়ে ২-৩ মিনিটের জন্য কসতে হবে।
- 7
এরপর মশলা কসা হলে ওতে ম্যারিনেট করা চিকেন দিয়ে ৪-৫ মিনিটের জন্য কসতে হবে।
- 8
এরপর ১/৪ কাপ গরম জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে যাতে চিকেন সেদ্ধ হয়ে যায়।
- 9
এরপর চিকেনের জল শুকনো হলে এবং তেল ছেড়ে দিলে গ্যাস বন্ধ করে লেবুর রস ছড়িয়ে দিলেই তৈরী।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (13)