পটেটো টর্ণেডো

#holiday
আলু দিয়ে সবচেয়ে সহজ কম সময়ে তৈরি করা যায় এবং খুব ই মুখরচোক একটি রেসিপি পটেটো টর্ণেডো এর রেসিপি আজ শেয়ার করবো।
পটেটো টর্ণেডো
#holiday
আলু দিয়ে সবচেয়ে সহজ কম সময়ে তৈরি করা যায় এবং খুব ই মুখরচোক একটি রেসিপি পটেটো টর্ণেডো এর রেসিপি আজ শেয়ার করবো।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে তিনটা বড় সাইজের আলুর চামড়া ছাড়িয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে স্বাসলিক কাঠিতে গেঁথে নিবো এবং ছূড়ি দিয়ে খুব সাবধানে ঘুড়িয়ে ঘুড়িয়ে আলু স্পাইরাল করে কেটে নিবো,যাতে আলু কেটে কেটে না যায়।
- 2
এবারে একটা ডিম ফেটিয়ে নিবো। এবং ব্রেড ক্রামবস্ এর সাথে লবণ,চাট মসলা,লাল মরিচের গুঁড়া, ভাঁজা জিরার গুঁড়া, গোল মরিচ গুঁড়া সব মিশিয়ে নিবো।
- 3
এবারে প্রত্যেক টা আদুরে পেটানো ডিম একটা ব্রাশ দিয়ে লাগিয়ে নিবো সব জায়গায়, এবং মসলা মিশানো ব্রেড ক্রামবস্ এ আলু গুলো ভালো করে গড়িয়ে নিবো সব জায়গায় এবং বাড়তি ব্রেডক্রামবস্ ঝেড়ে ফেলবো।
- 4
এবারে একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে পটেটো টর্ণেডো গুলো লালচে করে ভেজে নিবো।
- 5
সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করবো গরম গরম পটেটো টর্ণেডো।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (2)