আইসক্রিম কাস্টার্ড

#holiday
কাস্টার্ড খেতে কার না ভালো লাগে,তার সাথে যদি আইসক্রিম যোগ হয় তবে তা অসাধারণ লাগে।
আইসক্রিম কাস্টার্ড
#holiday
কাস্টার্ড খেতে কার না ভালো লাগে,তার সাথে যদি আইসক্রিম যোগ হয় তবে তা অসাধারণ লাগে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কাস্টার্ড পাউডার অল্প তরল দুধে গুলিয়ে রেখে দিবো।এবারে একটি হাঁড়িতে দুধ ঘন করে জাল দিয়ে নিবো। এবং চিনি মিশিয়ে নেড়েচেড়ে চিনি গলিয়ে নিবো এবং গুলিয়ে রাখা কাস্টার্ড এর মিশ্রণ টি ঢেলে দিবো অল্প অল্প করে এবং অনবরত নাড়তে থাকবো এবং কাস্টার্ড ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিবো।
- 2
কাস্টার্ড ঠান্ডা হতে হতে লাল ও সবুজ জেলোর পাউডার পরিমাণ মতো নিয়ে গরম পানি তে গুলে ঠান্ডা হয় ফ্রীজে রাখবো। কাস্টার্ড ও ফ্রীজে রেখে ঠান্ডা করে নিবো। অপেক্ষা করবো কমপক্ষে ১ঘন্টা।
- 3
১ঘন্টা পরে জেলোর জমে গেলে কেটে টুকরো টুকরো করে নিবো এবং ফ্রুটস গুলো টুকরা করে জেলোর টুকরো এর সাথে মিশিয়ে নিবো।
- 4
কাস্টার্ড এর সাথে জেলোর টুকরো,আগে থেকে কেটে রাখা ফ্রুটস গুলো ও আইসক্রিম মিশিয়ে নিবো ভালো করে এবং উপরে কিছু লাল সবুজ জেলোর টুকরো ছড়িয়ে পরিবেশন করবো মজাদার আইসক্রিম কাস্টার্ড।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (4)