রান্নার নির্দেশ
- 1
এখানে আমি একটি স্টেপের ছবি যোগ করলাম ।প্রথমে মাছগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে ।তারপর একটা বোলের মধ্যে টুকরো করা মাছ, ডুমো করে কেটে রাখা আলু,ডুমো করে কাটা পেঁয়াজ,রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, নুন,হলুদ,চিনি,ধনে বাটা,জিরা বাটা,তেজপাতা,গোটা জিরে আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে ২০মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে ।
- 2
এখানে আমি আরেকটি স্টেপের ছবি যোগ করলাম ।এবার একটা কড়াতে ১ চামচ ঘি ও সরষের তেল দিয়ে তাতে একে একে শুকনো লঙ্কা, গোটা গরম মসলা,তেজপাতা ফোড়ন দিতে হবে ।এবার ওর মধ্যে যে মাছটা মেখে রাখা আছে সেটা দিয়ে এদিক-ওদিক হালকা হাতে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে।
- 3
এখানে আমি আরেকটি স্টেপের এর ছবি যোগ করলাম ।এবার ঢাকনা খুলে ভালো করে কষাতে হবে ।কষানো হয়ে গেলে ১/২ কাপ দুধ দিয়ে আবারো অল্প ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে ।তারপর গরম মসলা ছড়িয়ে নামিয়ে পরিবেশন করতে হবে 'শোল মাছের ভাঙ্গা' ।গরম গরম ভাতের সঙ্গে বেশ জমে উঠবে 'শোল মাছের ভাঙ্গা' ।
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি