রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি বোলে ময়দা ও লবণ একসঙ্গে মিশিয়ে নিবো এবং আরেকটি পাত্রে কুসুম গরম দুধে ইষ্ট,চিনি ও গলানো বাটার দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিবো। এবং ময়দার মধ্যে তরল মিশ্রণ টি দিয়ে ভালো করে মেখে মথে একটা সফ্ট ডো বানিয়ে নিবো এবং এক ঘন্টা একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো।১ঘন্টা পর দেখা যাবে ডো টা পারফেক্ট হয়ে গেছে।
- 2
এবারে ডো টা ভালো করে মেখে নিয়ে তা থেকে মাঝারি ভারি একটা রুটির মতো বেলে নিবো এবং তাতে গ্লাস দিয়ে কেটে কেটে ডোনাট বানিয়ে নিবো,ডোনাটের মাঝ গানটা কোন বোতলের মুখ দিয়ে কেটে নিবো।এভাবে ডোনাট গুলো তৈরি করে বুড়ো তেলে ব্রাউন করে ভেজে নিবো।
- 3
এবারে একটি ক্যাডবেড়ি চকোলেট কে চুলায় গলিয়ে নিয়ে সেটার মধ্যে ডোনাট গুলোকে গড়িয়ে নিবো।
- 4
ডেকোরেশন চিপস্ দিয়ে সাজিয়ে পরিবেশন করবো।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14430539








মন্তব্যগুলি (5)