পিস পোলাও (peas polao recipe in Bengali)

#GA4#Week19
খুব সুন্দর খেতে হয় খুব সহজেই এবং কম সময়ে বানানো যায়।
পিস পোলাও (peas polao recipe in Bengali)
#GA4#Week19
খুব সুন্দর খেতে হয় খুব সহজেই এবং কম সময়ে বানানো যায়।
রান্নার নির্দেশ
- 1
বাসমতি চাল টা কে আধ থেকে একঘণ্টা জলে ভিজিয়ে রাখতে হবে।মোটর সুটি ছাড়িয়ে রাখতে হবে।
- 2
এবারে আধ থেকে একঘণ্টা পরে একটা পাত্রে প্রয়োজন মতো জল দিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিতে হবে। জলটা ফুটতে আরম্ভ করলে ওর মধ্যে মটরশুটি, হাফ চা চামচ নুন দিয়ে চাল টাকে দিয়ে দিতে হবে এবং এক চা চামচ সাদা তেল দিয়ে দিতে হবে।
- 3
ভাত টা রেডি হয়ে গেলে গ্যাস টা বন্ধ করে দিতে হবে। একটু খেয়াল রাখতে হবে যেন ভাত টা খুব বেশি গলে না যায় আবার খুব শক্ত না থাকে।এবারে ছাঁকনি দিয়ে ভাত এর সমস্ত জল ঝরিয়ে মিনিট ৮ থেকে ১০ অপেক্ষা করতে হবে।
- 4
এবারে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে ওর মধ্যে কি দিতে হবে ঘি গরম হলে ওর মধ্যে সেদ্ধ মটরশুটি, জল ঝরানো ভাত টা দিয়ে দিতে হবে দু থেকে তিন মিনিট নাড়ার পর ওর মধ্যে স্বাদ মতো নুন, চিনি দিয়া খুব ভালো করে মিনিট ৬ নেড়ে ওর মধ্যে ঘি দিয়ে ভালো করে নেড়ে আরো ৫ মিনিট মতো রেখে গ্যাস বন্ধ করে দিলেই রেডি গ্রীন পিস পোলাও।
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (7)