ফ্রাইড গার্লিক ব্রোকলি

Tasnuva lslam Tithi @Tasnuva28
#ঝটপট
ঝটপট রান্নায় আমার আজকের রেসিপি ফ্রাইড ব্রোকলি। শীতের বিকেলে ঝটপট মুচমুচে ফ্রাইড গার্লিক ব্রোকলি তৈরি করে ছোট বড় সবাই মিলে খাওয়ার মজাই আলাদা।
ফ্রাইড গার্লিক ব্রোকলি
#ঝটপট
ঝটপট রান্নায় আমার আজকের রেসিপি ফ্রাইড ব্রোকলি। শীতের বিকেলে ঝটপট মুচমুচে ফ্রাইড গার্লিক ব্রোকলি তৈরি করে ছোট বড় সবাই মিলে খাওয়ার মজাই আলাদা।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ব্রোকলি টুকরা গুলো সামান্য লবণ দিয়ে হালকা ভাপিয়ে নিবো,বেশি সিদ্ধ করা যাবেনা।এবং নামিয়ে ঠান্ডা করে নিবো।
- 2
এবারে ব্রোকলি ফ্রাই করার জন্য একটি মোটামোটি ঘন ব্যাটার তৈরি করে নিবো সেজন্য একটি বোলে কর্ণফ্লাওয়ার,স্বাদ মতো লবণ, মিহি রসুনকুচি, ধনেপাতা কুচি ও পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে ব্যাটার তৈরি করে নিবো।
- 3
এবারে ব্যাটারে চুবিয়ে ব্রোকলি টুকরা গুলো ডুবো তেলে ভেজে নিবো এবং গরম গরম পরিবেশন করবো ফ্রাইড গার্লিক ব্রোকলি।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14469277

মন্তব্যগুলি