নিরামিষ মোতি পোলাও(niramish moti pulao recipe in Bengali)

Moonmoon Saha @cook_16455817
নিরামিষ মোতি পোলাও(niramish moti pulao recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই মোতি গুলো গড়ে নিতে হবে।
এর জন্য, পনির ভালো করে চটকে তাতে স্বাদ অনুযায়ী নুন ও চিনি দিয়ে ভাল করে মাখতে হবে।
এবার এই মিশ্রণ থেকে ছোট ছোট গুলির আকারে গড়ে সাদা তেল এ ভেজে নিতে হবে। - 2
গোবিন্দ ভোগ চাল ভালো করে ধুয়ে, জল ঝড়িয়ে নুন, হলুদ ও আদা বাটা, সামান্য ঘিদিয়ে মেখে ঢাকা দিয়ে রাখতে হবে কিছু সময়
- 3
এবার কড়াই এ ঘি গরম করে তাতে গোটা গরম মশলা ফোঁড়ন দিয়ে মেখে রাখা চাল টা দিতে হবে, ভালো করে ভাজতে হবে, এবার চালের দ্বিগুণ জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।
10মি পর চাল সেদ্ধ হয়ে গেলে স্বাদ অনুসারে চিনি, ও ভেজে রাখা পনির এর গুলি গুলো ভাতের সাথে মিশিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখতে হবে।
তাহলেই তৈরী নিরামিষ মোতি পোলাও
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14474237






মন্তব্যগুলি (2)