রান্নার নির্দেশ
- 1
প্রথমে ১কাপ ময়দার সাথে ১/২চা চামচ লবণ মিশিয়ে নিবো এবং ১টে চামচ সয়াবিন তেল দিয়ে ময়ান দিয়ে অল্প অল্প করে নরমাল টেম্পারেচারের পানি দিয়ে মেখে মতে একটা সফ্ট ডো তৈরি করে নিবো। এবং ডো এর উপরে আবারো এক চা চামচ সয়াবিন তেল মেখে নিবো,তাতে ডো শক্ত হয়ে না যায়।
- 2
এবারে ডো থেকে ছোট ছোট লেচি কেটে তা থেকে ছোট ছোট লুচি রুটি বেলে নিবো।
- 3
এবং ডুবো তেলে লুচি গুলো ভেজে নিবো।
- 4
এবং গরম গরম মাংস ভুনা বা হালুয়ার সাথে সকাল বা বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে পরিবেশন করবো।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14469664












মন্তব্যগুলি (3)