রেস্টুরেন্ট স্টাইলে টমেটো ভর্তা

#রান্না
ভর্তা রেসিপি তেল আজ নিয়ে এলাম ভীষণ মজার টমেটো ভর্তা। বাংলাদেশের রেস্টুরেন্ট গুলোতে যেভাবে টমেটো ভর্তা তৈরি করা হয়, বিশেষ করে কক্সবাজার এর রেস্টুরেন্ট গুলোতে লোভনীয় মে টমেটো ভর্তা করা হয় সেই রেসিপি টি শেয়ার করবো আজকে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে টমেটো গুলো ধুয়ে দুই ভাগ করে সামান্য হলুদ গুঁড়া ও লবণ মাখিয়ে একটি কড়াইতে ১টে চামচ সরষের তেল দিয়ে তাতে টমেটো গুলো ও দুইটা রসুনের কোয়া সিদ্ধ হতে দিবো, এবং ঝলসে পুড়িয়ে নিবো
- 2
এবারে টমেটো গুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে একটু হাত দিয়ে ম্যাশ করে নিবো। এবং কড়াইতে ৩টে চামচ সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া ও লাল মরিচের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে নিবো।
- 3
এবারে পেঁয়াজ মরিচ একটু নরম হয়ে আসলে ম্যাশ করা সিদ্ধ টমেটোর মিশ্রণটি ও রসুনের কোয়া দিয়ে ভালো করে নেড়েচেড় নিবো এবং ভর্তা মাখামাখা হয়ে এলে ধনেপাতা কুচি ছড়িয়ে আরো ২ টেবিল চামচ সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিবো।
- 4
সবশেষে গরম ভাতের সাথে জিভে জল আসা এই টমেটো ভর্তা পরিবেশন করবো।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি