ওটস লাড্ডু (oats ladoo recipe in Bengali)

Samita Sar @cook_25646655
প্রোটিন সমৃদ্ধ ও ভীষন টেষ্টি।বানিয়ে অনেক দিন রেখে খাওয়া যায়।
ওটস লাড্ডু (oats ladoo recipe in Bengali)
প্রোটিন সমৃদ্ধ ও ভীষন টেষ্টি।বানিয়ে অনেক দিন রেখে খাওয়া যায়।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ওটস মাইক্রোওভেনে ২ মিনিট হাইপাওয়ারে সেকে নিয়ে মিক্সিতে গুড়ো করে নেবো। আর বাদ বাকি জিনিস গুছিয়ে নেবো
- 2
এবার ননষ্টিক কড়াইয়ে ঘি গরম করে বাদাম দিয়ে অল্প নাড়িয়ে গুড় দিয়ে ও অল্প জল দিয়ে সমানে নাড়িয়ে যেতে হবে,জাল হয়ে একটু আটো ভাব এলে ওটস গুড়ো দিয়ে নাড়তে হবে, গুড়ো দুধ ও এলাচ গুড়ো দিতে হবে।
- 3
এবার সমানে নাড়িয়ে যেতে হবে, যখন দলা পাকিয়ে কড়া ছেড়ে দেবে তখন গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিতে হবে।
- 4
একটি পাত্রে পোস্ত গুড়ো রাখতে হবে, হাতে ঘি মাখিয়ে নাড়ুর আকারে গড়ে পোস্তোয় গড়িয়ে নিলেই লাড্ডু তৈরী।এবার প্লেটে সাজিয়ে পাশে একটি করে আমন্ড দিয়ে সাজিয়ে দেবো।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14502762












মন্তব্যগুলি (17)