রুই মাছের মাথার মুড়িঘন্ট
#রান্না
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মুখ ডাল টা একটা তাওয়ায় হালকা টেলে নিবো মৃদু আঁচে। খেয়াল রাখবো যাতে ডাল পুরে না যায়।মুগডাল টালা হয়ে গেলে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিবো।
- 2
এবারে রুই মাছের মাথা টা কষিয়ে নিবো, সেজন্য একটি হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি হালকা ভেজে সামান্য পানি দিয়ে সব রকম মসলা দিয়ে মসলা কষিয়ে নিবো এবং আস্ত মাছের মাথা টা দিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিবো মৃদু আঁচে।
- 3
এবারে মাথা কষে গেলে ধুয়ে রাখা মুগডাল টা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিবো এবং গোটা গরম মসলা গুলো দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ডাল সিদ্ধ হতে দিবো। ডাল সিদ্ধ হয়ে এলে কাঁচামরিচ ফালি দিয়ে নেড়েচেড়ে প্রয়োজনে পানি আরো দিবো।
- 4
ডাল মাখামাখা হয়ে উপরে তেল ভেসে উঠলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবো দারুন স্বাদের রুই মাছের মাথার মুড়িঘন্ট।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (2)