আমের টক মিষ্টি ঝাল আচার

#independence
গর্বিত বাঙ্গালী কন্টেস্ট এ তৃতীয় সপ্তাহে আমি
'আ' বেছে নিয়েছি।
আমের টক মিষ্টি ঝাল আচার
#independence
গর্বিত বাঙ্গালী কন্টেস্ট এ তৃতীয় সপ্তাহে আমি
'আ' বেছে নিয়েছি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আম ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে খৈসা ছাড়িয়ে কুচি করে কেটে নিবো অথবা গ্ৰেটারে গ্ৰট করে নিবো। এবং হলুদ গুঁড়া ও স্বাদ মতো লবণ মাখিয়ে ১৫ মিনিট রেখে দিবো।
- 2
১৫ মিনিট পর দেখবো আম মাখার পর অনেক পানি উঠেছে।,বাড়তি পানি ছেঁকে ফেলে দিবো। এবারে একটি কড়াইতে বা হাঁড়িতে ১কাপ সরিষার তেল গরম করে তাতে গোটা সরিষা ফোরণ দিবো এবং রসুন বাটা, সরিষা বাটা,কষিয়ে চিনি ও গ্ৰেট করা গুড় দিয়ে নেড়েচেড়ে নিবো,মিশ্রণ টা ফুটে উঠলে আমের কুচি গুলো দিয়ে নেড়ে চেয়ে নিবো।প্রয়োজনে আরো সরিষার তেল দেয়া যাবে।এবারে আমের আচারের গায়ে তেল উঠে আসলেই নামিয়ে নিবো।
- 3
আচার ঠান্ডা করে বয়াম জাত করবো, সেজন্য বয়ামে ২কাপ সরিষার তেল দিয়ে তাতে গোটা রসুনের কোয়া ও গোটা লাল শুকনো মরিচ দিয়ে আচার ভরে মুখ বন্ধ করে সংরক্ষণ করা যাবে ১বছর এরো বেশি সময়। অসাধারণ স্বাদের এই আচার আশাকরি সবাই ট্রাই করবেন। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (3)