লাউ এর কোফতা কারী (Lau er kofta curry recipe in Bengali)

লাউ এর কোফতা কারী (Lau er kofta curry recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে লাউ টাকে গ্রেট করে নিয়ে একটা ছাঁকনির মধ্যে লাউটা রেখে সমস্ত জল চেপে বের করে নিতে হবে।
- 2
মুসুর ডাল টা ২ ঘণ্টা ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে মিক্সিতে বেঁটে নিতে হবে।
- 3
একটা পাত্রে বেঁটে রাখা ডাল নিয়ে তার মধ্যে গ্রেট করা লাউ, আদা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে।
- 4
এরমধ্যে ভাজা জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিতে হবে।
- 5
সবশেষে নুন ও চাল গুঁড়ি দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
- 6
কড়াই তে তেল গরম করে তাতে এক এক করে কোফতা গুলো দিয়ে দিতে হবে। দুদিক লাল করে ভেজে তুলে নিতে হবে। লাউ এর কোফতা তৈরি।
- 7
কারী বানানোর জন্য প্রথমে কড়াইতে ৪ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তাতে পিয়াজ টা দিয়ে ভাজতে হবে। পেঁয়াজ একটু ভাজা হয়ে এলে চেরা কাঁচালঙ্কা দিয়ে দিতে হবে।
- 8
টমেটো কুচি, আদা বাটা দিতে হবে। একে একে হলুদ গুঁড়ো, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। নুন দিতে হবে। চাপা দিয়ে ১ মিনিট রাখতে হবে।
- 9
ভালোভাবে কষা হয়ে গেলে ফেটানো টক দই টা দিতে হবে। টক দই দিয়ে ১ মিনিট নাড়াচাড়া করে গরম জল টা দিয়ে দিতে হবে।
- 10
জল টা ফুটে উঠলে ওর মধ্যে কোফতা গুলো দিয়ে ২ মিনিট রান্না করে গ্যাস বন্ধ করে দিতে হবে।
- 11
ওপর থেকে শাহী গরম মসলা এবং ধনেপাতা কুচি ছড়িয়ে ২ মিনিট চাপা দিতে হবে। ২ মিনিট পরে লাউ এর কোফতা কারী তৈরি রুটি বা পরোটার সাথে পরিবেশনের জন্য।
Similar Recipes
More Recipes























মন্তব্যগুলি (7)