রান্নার নির্দেশ
- 1
প্রথমে টমেটো ভালো করে ধুয়ে ২ ভাগ করে কেটে শক্ত অংশ বাদ দিয়ে হবে
- 2
ফ্রাইপ্যানে সামান্য তেল ব্রাশ করে টমেটোর পিস আর রসুনের কোয়া গুলো দিয়ে দিন
- 3
এরপর চুলার মিডিয়াম হিটে এগুলো ভাজুন। পানির প্রয়োজন নেই
- 4
একপাশ পোড়া হয়ে গেলে উলটে দিন । এভাবেই উলটে পালটে ২ পাশ ভালো করে ভেজে নিন যতক্ষণ না টমেটো পুড়া আর নরম হয়ে যায়।
- 5
এবার নামিয়ে উপরের পাতলা চামড়া তুলে টমেটো পেস্ট করে নিন
- 6
তারপর চুলায় আবারও ফ্রাইপ্যানে ২ টে চামচ সরিষার তেল গরম করে প্রথমে পেঁয়াজ কুচি তারপর একে একে পেঁয়াজ পাতা কুঁচি, চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ গুঁড়ো, টমেটোর পেস্ট দিয়ে ভাল করে নাডতে হবে তারপর স্বাদমত লবণ দিয়ে উপরে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিন
- 7
নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14724990




মন্তব্যগুলি