নিম বেগুন আলু ভাজা (Neem begun aloo bhaja recipe in Bengali)

Sarmi Sarmi @7974_2009SSK
বসন্তের শেষ ও গরমের শুরুতে নিমপাতা আমরা প্রায় সকলেই খাই।কেউ ভালোবেসে আবার কেউ ওষুধ ভেবে খাই। আমার কিন্তু খুব প্রিয়।
নিম বেগুন আলু ভাজা (Neem begun aloo bhaja recipe in Bengali)
বসন্তের শেষ ও গরমের শুরুতে নিমপাতা আমরা প্রায় সকলেই খাই।কেউ ভালোবেসে আবার কেউ ওষুধ ভেবে খাই। আমার কিন্তু খুব প্রিয়।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে নিমপাতা ভালো করে ধুয়ে নিতে হবে। আলু সেদ্ধ করে নিতে হবে।
- 2
কড়াই গরম করে তাতে নিমপাতা দিয়ে ভালো করে শুকনো করে ভেজে নিতে হবে। তারপর হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে।
- 3
তারপর একটা পাত্রে তুলে নিয়ে ওই কড়াইতে সামান্য তেল দিয়ে তেল গরম হলে তেলের মধ্যে হলুদ ও লবণ দিয়ে আলু ও বেগুন দিয়ে ভাজতে হবে।ভাজা হয়ে গেলে গুঁড়ো নিমপাতা গুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে ভাজা ভাজা করে নিলেই তৈরী নিম বেগুন আলু ভাজা। গরম ভাত দিয়ে অসাধারণ লাগে খেতে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14746592

মন্তব্যগুলি (5)