আমের ঝুরি আচার।

গর্বিত বাঙালি কনটেস্টে আমি এবারের বর্ণমালা 'আ' বেঁছে নিয়েছি।
আমের ঝুরি আচার।
গর্বিত বাঙালি কনটেস্টে আমি এবারের বর্ণমালা 'আ' বেঁছে নিয়েছি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আমগুলো ধুয়ে খোসা ছিলে নিতে হবে।এরপর আমগুলো গ্ৰেটারের চিকন সাইড দিয়ে গ্ৰেট করে নিতে হবে।
- 2
এরপর গ্ৰেট করা আমগুলোতে ১ টেবিল চামচ লবণ মাখিয়ে নিতে হবে।এরপর আধা ঘন্টা রেষ্টে রেখে দিতে হবে।আধা ঘন্টা পর আমের ঝুরি চেপে ভালো করে পানি বের করে নিতে হবে।
- 3
এরপর একটি বড় পাত্রে সব বাটা মশলা,সরিষা বাটা,হলুদগুড়া, মরিচগুড়া, স্বাদমতো লবণ,আদাবাটা, রসুনবাটা, গরম মশলাগুড়া এক সঙ্গে চামচ দিয়ে নেড়ে মেখে নিতে হবে।এরপর পানি ঝড়িয়ে নেয়া আমের ঝুরি গুলো এই মশলায় মেখে নিতে হবে।
- 4
সব ভালো করে মাখা হয়ে গেলে এতে সরিষা তেল দিয়ে দিতে হবে।সরিষা তেল এতোটা পরিমাণ দিতে হবে,যেনো আচারটা তেলে ডুবে থাকে।
- 5
এটি একটি হাতে মাখা ভর্তা।রান্নার ঝামেলা নেই।এই আচার ভাত,পোলাউ, খিচুড়ি সব কিছুর সাথেই খেতে দারুন লাগে।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি