লাল শাক ভাজি।

গর্বিত বাঙালি কনটেস্টে আমি এবারের বর্ণমালা 'ল' বেঁছে নিয়েছি।
লাল শাক ভাজি।
গর্বিত বাঙালি কনটেস্টে আমি এবারের বর্ণমালা 'ল' বেঁছে নিয়েছি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে শাকের গোড়া কেটে ফেলে দিতে হবে।এরপর শাক ভালো করে ধুয়ে কুচি করে নিতে হবে।
- 2
এরপর একটি হাড়িতে শাক,পরিমাণ মতো লবণ ও কাচামরিচ দিয়ে চুলায় বসাতে হবে।শাক সিদ্ধ করে নিতে হবে।এরজন্য কোন পানি দিতে হবে না।শাক থেকেই পানি বের হয় জ্বাল হলে।শাক সিদ্ধ করে পানি শুকিয়ে নিতে হবে।
- 3
এরপর একটি কড়াই নিয়ে এতে তেল দিতে হবে।এরপর এতে পেয়াজকুচি ও রসুনকুচি দিয়ে ভাজতে হবে।
- 4
পেয়াজকুচি ও রসুনকুচি ভেজে বাদামি রং এর হয়ে আসলে এতে সিদ্ধ করা শাক দিয়ে দিতে হবে।
- 5
এরপর ভালো করে নেড়ে নামিয়ে নিতে হবে।ব্যাস লাল শাক ভাজি তৈরী।ধন্যবাদ।
Made this recipe? Share a Cooksnap!
Let Rebeka Sultana know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি