মিক্সড ভেজ এগ চাউমিন (Mixed veg egg chowmein recipe in Bengali)

Richa Das Pal @Richa
#streetology
চাউমিন স্ট্রিট ফুডের মধ্যে খুব জনপ্রিয় একটি ফাস্টফুড।
মিক্সড ভেজ এগ চাউমিন (Mixed veg egg chowmein recipe in Bengali)
#streetology
চাউমিন স্ট্রিট ফুডের মধ্যে খুব জনপ্রিয় একটি ফাস্টফুড।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে জল গরম করে ১/২ চা চামচ লবণ দিয়ে চাউমিন গুলো কে সেদ্ধ করে নিতে হবে। এরপর ছাঁকনি এর সাহায্যে ছেঁকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর ওর মধ্যে দুই চা চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে।
- 2
এরপর কড়াইতে তেল গরম করে ডিম ফাটিয়ে খুন্তি দিয়ে ছোটো ছোটো টুকরো করে ভেজে তুলে রাখতে হবে। এরপর ওর মধ্যে আবার তেল দিয়ে রসুন কুচি দিয়ে হালকা ভেজে কেটে রাখা সব সবজি গুলো কে লবণ ও হলুদ দিয়ে ভেজে নিতে হবে।
- 3
এরপর ওর মধ্যে আগে ভেজে রাখা ডিম দিয়ে হালকা ভেজে টমেটো সস, সোয়া সস দিয়ে মিশিয়ে নিতে হবে।
- 4
এরপর ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14841474









মন্তব্যগুলি