ঝটপট মজাদার পাবদা মাছ কারি

Syma Huq @syma_huq
পাব্দা মাছ আমার অনেক পছন্দ। খুব সহজে ঝটপট তৈরি করে ফেলা যায় এই ডিশ। কাজের বেস্ততা বেশি থাকলে আমি জলদি এই ডিশটি বানিয়ে ফেলি সাথে গরম গরম ভাত।
ঝটপট মজাদার পাবদা মাছ কারি
পাব্দা মাছ আমার অনেক পছন্দ। খুব সহজে ঝটপট তৈরি করে ফেলা যায় এই ডিশ। কাজের বেস্ততা বেশি থাকলে আমি জলদি এই ডিশটি বানিয়ে ফেলি সাথে গরম গরম ভাত।
রান্নার নির্দেশ
- 1
পাব্দা মাছ ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে
- 2
একটি হারি তে তেল গরম করে নিতে হবে, তেল গরম হলে পেঁয়াজ গুলো হাল্কা বাদামি করে ভেজে নিতে হবে। একটি বাটি তে হলুদ গুড়ি, মরিচ গুড়ি এবং লবণ অল্প পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। পেঁয়াজ বাদামি হয়ে আসলে মিশ্রণটি দিয়ে দিতে হবে। মসলা কিছুক্ষণ কশিয়ে নিয়ে মাছ গুলো দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে।
- 3
১০-১৫ মিন পর মাছ গুলো রান্না হয়ে আসলে কাচা মরিচ ও ধনিয়া পাতা দিয়ে র ২-৪ মিন রেখে পরিবেষণ করুন
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15062256

মন্তব্যগুলি