🧁Muffin cupcakes

রান্নার নির্দেশ
- 1
১/২ কাপ ময়দা,১/২ চা চামচ বেকিং সোডা এবং ১ চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালভাবে মিশাবো।
- 2
একটি বোল নিয়ে তাতে আধা কাপ মাখন নিয়ে।এবং ১ কাপ চিনি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিবো।
- 3
২ চা চামচ ভেনিলা এসেন্স দিয়ে দিবো ও একটা ডিম দিয়ে ভালোমত ব্লেন্ড করে নিবো। ব্লেন্ড এর মাঝখানে আরো একটি ডিম দিয়ে ভালোমত ব্লেন্ড করে নিবো।
- 4
আরেকটি বোল এ দ্বিতীয় ধাপের সাথে প্রথম ধাপের মিশ্রণ থেকে ১/২ কাপ এর অর্ধেক কাপ ময়দা তারপর ১/২ কাপ এর অর্ধেক টা দুধ যোগ করব, ভালোমত ব্লেন্ড হলে এরপর বাকি আধা কাপ দুধ ও ময়দা দিয়ে ব্লেন্ড করব। এইখানে মোট ১/২ কাপ দুধ ও ময়দা ব্যাবহার করা হয়েছে।
- 5
কাপকেক এর মুল্ড বসিয়ে নিবো ট্রে তে । এরপর ২/৩ ভাগ বসিয়ে দিবো । চকলেট চিপস দিয়ে সাজিয়ে নিবো।
- 6
কেক টি ২০-২৫ মিনিট ১৮০° সেলসিয়াস তাপমাত্রায় বেক করে নিবো। বেক শেষে হয়ে যাবে মাফিন কাপ কেক।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (2)