ডাব মাটন (daab mutton recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
মাটনটা ভালোকরে ধুয়ে জল ঝরিয়ে তাতে টকদই, 2 চামচ সরষের তেল, 1 এক চামচ ঘি, পিয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মসলা, কাঁচা লঙ্কা বাটা, স্বাদমতো নুন, আন্দাজমতো চিনি, কাজুবাটা, টমেটো বাটা এগুলো সব একসাথে ভালোকরে মেখে 1ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতেহবে।
ডাব টার মুখকেটে একটি পাত্রে জলটা রেখেদিত হবে আর ডাবের শাস বারকরে মিক্সিতে বেট নিতে হবে।
মাখিয়ে রাখা মাটন গুলোর প্রেসার কুকারে দিয়ে খানিকটা ডাবের জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। - 2
একটি কড়াইতে তেল, ঘি গরম করে তাতে তেজপাতা, কাচা লঙ্কা ও গোটা গরম মসলা দিয়ে, পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিতে হবে এবার ওই সেদ্ধ করা মাটন গুলো সাথে বাকি উপকরণ দিয়ে ভালোকরে কষাতে হবে আর বার বার একটু একটু করে ডাবের জল টুকু দিয়ে নাড়তে হবে যাতে নিচে লেগে না ধরে । সাথে বেট রাখা শাসটাও দিয়েই দিতে হবে । মটান কষা হয়ে গেলে নাবিয়ে মুখ ছাড়ানো ডাবের ভিতরে একটু ঘি বা তেল মাখিয়ে মাটনটা ওর র্ভিতর ভরে মুখটা আটকে দিয়ে তার ওপর খানিকটা আটা মাখা দিয়ে ভালো করে বন্ধ করে দিতেহবে ।
- 3
এবার গ্যাস অন করে মিডিয়াম আঁচে 25-30 মিনিট রেখেদিতে হবে ।
25-30 মিনিট পর গ্যাস অফ করে ডাবটা নাবিয়ে মুখখুলে গরম গরম পরিবেশন করুন - 4
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি