তেলাপিয়া মাছের টক (tilapia macher tok recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলে নিতে হবে।
- 2
এবার কড়াইয়ে তেল দিয়ে তারমধ্যে পাচফোরন ও শুকনো লঙ্কা ফরণ দিতে হবে।
- 3
ফোরণ টা ভাজা হয়ে গেলে তেঁতুলের ক্বাথ জলে মিশিয়ে দিয়ে দিতে হবে। এবার স্বাদমতো লবণ ও হলুদ দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুঁটিয়ে নিতে হবে।
- 4
ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দিতে হবে। অল্প একটু চিনি দিতে হবে। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুঁটিয়ে নেওয়ার পর গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে 2/5 মিনিট।
- 5
তৈরি হয়ে গেল সুস্বাদু তেলাপিয়া মাছের টক। গরম গরম ভাতের সঙ্গে শেষপাতে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15255236




মন্তব্যগুলি