রান্নার নির্দেশ
- 1
বিরিয়ানির মসলা কাচা অবস্থায় গুড়ো করে নিতে হবে। পেয়াজ বেরেস্তা করে রাখতে হবে
- 2
আলু, লবণ ও জর্দার রঙ মাখিয়ে ভেজে রাখতে হবে
- 3
মাংস ধুয়ে লবণ মেখে ৩০ মিনিট রেখে দিতে হবে
- 4
টক দই, সব বাটা মসলা৷ সব গুড়ো মসলা, কেওরা জল, তেল, লবণ দিয়ে মাংস মেখে ২ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে
- 5
পোলাও এর চাল ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে
- 6
দুধ গরম করে জাফরান দিয়ে রেখে দিতে হবে
- 7
একটা পাতিলে জল গরম করে এতে আস্ত গরম মসলা তেল লবণ দিয়ে জল ঝরিয়ে রাখা চাল দিয়ে ৬০% সিদ্ধ হয়ে আসলে একটা ছাকনিতে ছেকে নিতে হবে
- 8
এবার যে পাতিলে কাচ্চি রান্না করব সে পাতিলে ঘি মেখে ম্যারিনেট করা মাংস বিছিয়ে দিয়ে এর উপরে ভেজে রাখা আলু দিয়ে পেয়াজ বেরেস্তা লেবুর রস বাদাম কুচি কিসমিস,মাওয়া, কাচা মরিচ, আলুবোখারা ছড়িয়ে দিয়ে এর উপরে ছেকে রাখা ভাতের উপর আবার বেরেস্তা বাদাম কিসমিস, শাহি জিরা দিয়ে মাঝখানে জাফরান মিশানো দুধ দিতে হবে
- 9
এর পর আটার ডো দিয়ে ঢাকনার মুখ বন্ধ করে দিতে হবে
- 10
১০ মিনিট হাই হিটে তারপর তাওয়া বসিয়ে ১৫ মিনিট মিডিয়াম হিটে রাখতে হবে।
- 11
তারপর ৪০ মিনিট লো হিটে দমে রাখতে হবে।
- 12
এর পর নামিয়ে পরিবেশন করতে হবে
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (2)