মজাদার প্রিয় বিফ বিরিয়ানি
#happy মজাদার বিফ বিরিয়ানি
রান্নার নির্দেশ
- 1
আদা-রসুন বাটা, টক দই, বিরিয়ানির মসলা, তেল দিয়ে মাংস ম্যারিনেট করুন। ১ ঘণ্টা বা সারারাত ফ্রিজে রেখে দিন।
- 2
প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন। এবার মসলাসহ মাংস দিয়ে দিন আর ভালো করে কষিয়ে নিন। তেল উঠলে হালকা গরম পানি দিয়ে দিন। ফুটলে ঢাকনা দিয়ে ঢেকে দিন। মাঝে কয়েকবার নেড়ে দিন। মাংস সেদ্ধ হলে আচ কমিয়ে দিন।
- 3
পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। ।
- 4
বিরিয়ানির জন্য প্যানে তেল গরম করে আস্ত গরম মসলা ভেজে নিন। সুগন্ধ বের হলে আরেক কাপ পেঁয়াজ কুচি ভেজে নিন। নরম হয়া পর্যন্ত নাড়ুন।
- 5
এবার পানি ঝরিয়ে রাখা চাল দিয়ে দিন। আদা বাটা দিন ও পরিমাণ মত লবণ দিয়ে ভাজুন। ভাজা হলে ফুটন্ত গরম পানি দিয়ে দিন। চালের দ্বিগুণ পরিমাণ পানি দিন। পানি ফুটলে রান্না করা মাংস দিয়ে দিন।
- 6
ভালো করে মিক্স করে এবার আস্ত কাঁচামরিচ ও আলুবোখারা দিয়ে দিন।
- 7
এবার প্যান ঢেকে দিন। চুলার আঁচ একদম কমিয়ে ঢাকনার ছিদ্র বন্ধ করে দিন। মাঝে একবার শুধু নেরে দিন।
- 8
হয়ে গেলে ঘি ছড়িয়ে দিন। চুলা বন্ধ করে আরও কিছুক্ষণ দমে রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি