বাঁধাকপির পরোটা (Cabbage paratha recipe in Bengali)

বাঁধাকপির পরোটা (Cabbage paratha recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
একটা পাত্রে মিহি করে কুচোনো বাঁধাকপি নিয়ে ভালো করে জল ছেঁকে নিতে হবে।
- 2
একটা কড়াইতে ২ টেবিল চামচ তেল গরম করে তাতে ১/২ চা চামচ গোটা জিরে ও ১/৮ চা চামচ জোয়ান ফোড়োন দিতে হবে। গন্ধ বের হলে তার মধ্য বাঁধাকপি দিয়ে দিতে হবে ও মাঝারি আঁচে ২ থেকে ৩ মিনিট নাড়াচাড়া করতে হবে।
এরপর এরমধ্য একে একে আদা বাটা, হলুদ গুঁড়ো,জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচালঙ্কা, কাস্মীরি লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মিশিয়ে ঢীমে আঁচে বাঁধাকপি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। - 3
বাঁধাকপি সেদ্ধ হয়ে গেলে তাতে গরম মসলা গুঁড়ো ও আমচুর পাউডার ছড়িয়ে নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে।
- 4
একটা পাত্রে ময়দা / আটা নিয়ে তাতে ২ টেবিল চামচ তেল, নুন ও জোয়ান দিয়ে পরিমাণ মতো জল দিয়ে মেখে রেখে দিতে হবে ৩০ মিনিট মতো।
- 5
পুর ঠান্ডা হয়ে গেলে লেচির মধ্যে পুর ভরে হাত দিয়ে চেপে চেপে বড়ো করে তারপর অল্প অল্প গুঁড়ো আটা ছড়িয়ে বেলনের সাহায্যে মাঝখান থেকে ধারের দিকে হালকা হাত বেলে নিতে হবে
- 6
একটা তাওয়া গরম করে তাতে পরোটা দিয়ে মাঝারি আঁচে এক মিনিট করে দুই দিকে সেকে এক থেকে দুই চামচ তেলে দিয়ে চেপে চেপে হালকা লাল করে ভাজতে হবে। এই ভাবে বাকি পরোটা গুলো ভেজে নিতে হবে।
- 7
টকদই বা তেঁতুলের টকমিষ্টি চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন।
আর হ্যাঁ ইচ্ছে হলে পরোটা এর উপর এক ছোট কিউব বাটার দিতে পারেন।
এতে দেখতেও সুন্দর লাগে আর পরোটা টা খেতেও সুস্বাদু হয়।
চাইলে না ও দিতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি