কাশ্মীরী গোলাপী চা। Kashmiri pink tea

চা তো আমরা রোজই পান করি। মাঝে মাঝে একটু অদল বদল করে খেলে বেশ ভালো লাগে। যদিও এই কাশ্মীরী চা বানানো বেশ সময় সাপেক্ষ ও একটু কঠিন তারপরে ও কুকপ্যাডের বন্ধুদের জন্য নিয়ে এলাম খেতে দারুণ এই চা।
#Happy
কাশ্মীরী গোলাপী চা। Kashmiri pink tea
চা তো আমরা রোজই পান করি। মাঝে মাঝে একটু অদল বদল করে খেলে বেশ ভালো লাগে। যদিও এই কাশ্মীরী চা বানানো বেশ সময় সাপেক্ষ ও একটু কঠিন তারপরে ও কুকপ্যাডের বন্ধুদের জন্য নিয়ে এলাম খেতে দারুণ এই চা।
#Happy
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি পাত্রে ৩ কাপ বরফ ঠান্ডা পানি নিন। দুতিনটে আইস কিউব ও দিতে পারেন। এরমধ্যে ৩ চা চা চা পাতা, অর্ধেক মশলা দিয়ে চূলায় মিডিয়াম হাই তাপে জ্বাল দিন। যখন ফুটে উঠবে তখন নাড়া শুরু করুন ও বেকিং সোডা ও লবণ দিন। অনবরত গোল হাতা দিয়ে উপর থেকে নেড়ে ঢালতে থাকুন। আস্তে আস্তে লালচে মেরুন রং ধরতে থাকবে।
- 2
জ্বাল হতে হতে যখন এক কাপের সমান হবে তখন আরো ২ কাপ বরফ ঠাণ্ডা পানি ও বাকী মশলা দিয়ে দিন। ফুটে উঠলে আবার উপর থেকে ঢেলে ঢেলে নাড়তে থাকুন। নাড়তে নাড়তে যখন দেড় কাপের সমান হবে তখন চূলা বন্ধ করে ছেঁকে নিন।
- 3
একটি কড়াইয়ে আধা লিটার দুধ স্বাদ মত চিনি দিয়ে জ্বাল দিয়ে সামান্য ঘন করে নিন। উপরের সর চামচ দিয়ে উঠিয়ে নিন। এবার কাপের তিন ভাগের দুই ভাগ দুধ নিন। এরপর এতে পরিমাণমত চায়ের ঘন লিকার মেশান যাতে এটা গোলাপী রঙ ধরে। উপরে মালাই ও কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে পরিবেশ করুন কাশ্মীরের মতই সুন্দর গোলাপী চা কাশ্মীরী চা!
- 4
- 5
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি (3)