রান্নার নির্দেশ
- 1
প্রথমে বাঁধাকপি টাকে কুচিয়ে ও আলু গুলো ডুমো ডুমো করে কেটে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।ও আলু গুলো ভেজে নিতে হবে।
- 2
এরপর কড়াইয়ে তেল গরম করে তারমধ্যে তেজপাতা, পাঁচ ফড়ং ও শুকনো লঙ্কা ফড়ং দিয়ে একে একে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা,টমেটো কুচি, ধনে গুঁড়া ও প্রয়োজনমতো নুন, লঙ্কা গুঁড়ো ও হলুদ,দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে বাঁধা কপি ও ভেজে রাখা আলু গুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ও প্রয়োজন হলে নুন ও জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ।
- 3
এরপর ঢাকা খুলে ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ হয়ে গেলে চিনি ও গরম মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে। এবার ভাত বা রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন বাঁধাকপির তরকারি।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15427259






মন্তব্যগুলি