পেঁয়াজি (peyaji recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিতে হবে।
- 2
পেঁয়াজ এর উপর দিতে হবে লঙ্কা কুচি, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, চিনি, লবণ, হলুদ, বেসন এবং বেকিং পাউডার।তারপরে তাতে পরিমাণমতো জল দিয়ে মিশ্রণটি ভাল করে মাখতে হবে।
- 3
গ্যাসে কড়াই বসিয়ে তেল দিতে হবে।তারপর ওই মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে দুই পিঠ লাল লাল করে ভাজতে হবে। ভাজার সময় লক্ষ্য রাখতে হবে পেঁয়াজি গুলো যেন তেলের মধ্যে ডুবে থাকে, সেভাবেই তেল টা দিতে হবে।
- 4
ভাজা হয়ে গেলে তুলে অন্য পাত্রে রাখতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে পেঁয়াজি।এইবার গরম গরম চা বা মুড়ির সাথে পরিবেশন করুন।।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15433692








মন্তব্যগুলি (3)