No waste Orange cake 😊. (ছিলকা সহ কেনু দিয়ে বানানো কেক)

এই প্রথম ছিলকা সহ কেনু বা orange diye কেক বানালাম। খুব মজা হয়েছে। চিন্তা করছিলাম কি করে খাবারের পুষ্টিগুণ আরো বাড়ানো যায়? কি করে খাবার কম নষ্ট করা যায়? উচ্ছিস্ট বলে পুষ্টিগুনে ভরপুর খাবার ডাস্টবিন এ ফেলে দিচ্ছি না তো!
এইসব চিন্তা করতে করতে ইউটিউব এ এমনই একটি রেসিপি দেখে বানালাম। উপাদানে সামান্য তারতম্য থাকাতে রেসিপি টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বানিয়ে খাবেন। এবং আমাকে জানাবেন কেমন লাগলো! 😊

রান্নার নির্দেশ
- 1
প্রথমে সব উপকরণ এবং সরঞ্জাম হাতের কাছে গুছিয়ে নিন ।
কেনু ধুয়েঁ ছিলকা সহ টুকরো করে কেটে নিতে হবে এবং বিচি ফেলে দিতে হবে। 2 টি পছন্দসই 8" কেক মোল্ড এ বেকিং পেপার বিছিয়ে দিয়ে অল্প তেল ব্রাশ করে দিব। এবং গ্যাস আভেনে গ্যাস মার্ক 4 এ 10 মিনিট প্রিহিট হতে দিব। - 2
একটি ব্লেন্ডারে প্রথমে তেল, চিনি, লবণ, ডিম, টুকরো করে কেটে নেওয়া কেনু দিয়ে 2 মিনিট ভালো ভাবে ব্লেন্ড করে নিতে হবে।
- 3
ব্লেন্ড করা মিশ্রণটি একটি বড় বোল এ ঢেলে নিতে হবে। এখন ময়দা, বেকিং সোডা এবং বেকিং পাউডার ছাকনিতে চেলে নিয়ে ডিমের মিশ্রণটি তে আলতো হাতে ভালো ভাবে মিশিয়ে নিব।
- 4
আগে থেকে রেডি করে রাখা কেক মোল্ড এ অর্ধেক অর্ধেক বেটার ঢেলে দিন। এমন ভাবে বেটার ঢালব যাতে মোল্ড এর অর্ধেক খালি থাকে।
- 5
এরপর প্রিহিটেড আভেনে 25 থেকে 30 মিনিট পর্যন্ত বেক হতে দিব। 25 মিনিট পর একটি টুথপিক ঢুকিয়ে চেক করে দেখবেন যে কেক হয়েছে কি না। যদি টুথপিক পরিষ্কার ভাবে বের হয়ে আসে তাহলে কেক নামিয়ে নিন না হয় আরও 5 মিনিট বেক হতে দিন ।
- 6
এরপর ঠান্ডা করে কেক মোল্ড থেকে বের করে পরিবেশন করুন মজাদার orange cake. চাইলে pound cake এর মোল্ডে দিয়ে pound কেক ও বানাতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (7)