কড়া ইলিশ ভাজা

আমার মা বলে মাংস রান্নায় মসলা যতো দিবো, সমস্যা নেই,রান্না মজা হবে, কিন্তু মাছ রান্নার সময় যত কম মসলা দিবে,তত ই অসাধারণ হবে,
কারণ প্রত্যেক টা মাছের নিজস্ব একটা ঘ্রান থাকে,সেটা যেনো রান্নার পর অটুট থাকে সেদিকে খেয়াল রাখা উচিত।তাই মসলা যতো কম ব্যবহার করা যায়,ততই ভালো।
আর ইলিশ মাছ তো ফ্লেভারের রাজা!এই মাছে যতো মসলা কম দিবো,ততই স্বাদ বেড়ে যাবে!
আর আদা বাটা কখনও ই ইলিশ মাছের সাথে যায়না,এটা আমার ধারণা।তাই ইলিশ মাছ রান্নার সময় আদা বা আদা বাটা আমি সবসময় পরিহার করি। ধন্যবাদ।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে ইলিশ মাছের টুকরা গুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিবো এবং এর মধ্যে স্বাদ মতো লবণ,১/২চা চামচ হলুদ গুঁড়া ও ১/২ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে সব মাছের মধ্যে এপিঠ ওপিঠ এ ভালো করে লাগিয়ে নিবো। এদিকে ১কাপ পেঁয়াজ কুচি তে ও স্বাদ মতো সামান্য লবণ,১/২চা চামচ হলুদ গুঁড়া ও ১/২চা চামচ লাল মরিচের গুঁড়া মাখিয়ে ডলে ডলে পেঁয়াজ নরম করে নিবো।
- 2
এবারে ফ্রাইপ্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে প্রথমে মসলা মেখে রাখা ইলিশ মাছ গুলো ভালো ভাবে ভেজে নিবো, সেজন্য প্রথমে চুলার আঁচ কমিয়ে রেখে কিছুক্ষণ ভাবো,উপয় পিঠ।তাতে মাছের ভিতরটা ভালো ভাবে সিদ্ধ হয়।তখন ভাজতে ভাজতে দেখবো মাছ সিদ্ধ হয়ে গেছে,ঠিক তখনি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে মাছ গুলো কড়া আঁচে ভেজে নিবো এপিঠ ওপিঠ।তখন মাছের কালার পরিবর্তন হয়ে কালচে হয়ে আসবে ও ক্রিস্পি একটা ভাব চলে আসবে তখন ভাজা বন্ধ করবো।
- 3
মাছ গুলো ভাজা হয়ে গেলে তুলে রাখবো আলাদা পাত্রে। এদিকে একই প্যানে একি তেলে,মেখে রাখা নরম পেঁয়াজ গুলো অনবরত নেড়েচেড়ে ভেজৈ নিবো, পেঁয়াজ ভাজতে ভাজতে আরো নরম হয়ে কালচে হয়ে আসলে আস্ত কাঁচামরিচ গুলো পেঁয়াজের সাথে দিয়ে ভেজে নিবো, এবং ভাজা পেঁয়াজ মরিচ ভেজে রাখা মাছের উপর ছড়িয়ে দিবো।
- 4
সবশেষে গরম সাদা ভাত, খিচুড়ি বা পোলাও এর সাথে পরিবেশন করবো অসাধারণ স্বাদের কড়া ইলিশ ভাজা। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)