লবঙ্গ লতিকা (Labanga latika recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
ময়দার মধ্যে শুকনো সব উপকরণ দিয়ে ঘি দিয়ে মেখে অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়ান দিয়ে ৩০ মিনিট রাখতে হবে।
- 2
ফ্রাই প্যানে খোয়া ক্ষীর, নারকেল কোড়া, কনডেন্স মিল্ক, এলাচ গুঁড়ো, ভাঙা কাজু মিশিয়ে পাক দিতে হবে।
- 3
চিনির রস তৈরীর জন্য ১কাপ চিনি ওজল দিয়ে ফুটতে দিতে হবে। এবং এলাচের গুঁড়ো দিয়ে দিতে হবে।
- 4
এরপর ময়দার ময়ান থেকেলুচির আকারে কেটে নিয়ে গোল লুচির মত বেলে এই লুচির চারপাশে সামান্য জল দিয়ে দিতে হবে। এবার মাঝখানে পুর দিয়ে লুচির দুপাশ ভাজ করতে হবে। এবার পুরভরা লুচি উল্টো করে নিয়ে দুপাশ থেকে ভাজ করে দুটি ভাজের মাঝে একটা লবঙ্গ গেথে দিতে হবে।
- 5
একটি কড়াইতে ঘি গরম করে লবঙ্গ লতিকা ভেজে নিতে হবে। এবং তারপর সিরায় ফেলতে হবে। ৫মিনিট পর ঠান্ডা করে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15556445




মন্তব্যগুলি (2)